বৃহস্পতিবার দিবাগত রাতে এ ডিজেল দেশে আসে। পার্বতীপুরের রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে পাঁচ হাজার টন ডিজেল বাংলাদেশের পার্বতীপুরে রেলহেড ডিপোতে পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। এ ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে গতকাল সকাল ৮টায় লোড করা হয়েছে।
এর আগে, ১১ মার্চ দেশে পাঁচ হাজার টন ডিজেল আনা হয়। আগামী সপ্তাহে আরো পাঁচ হাজার টন আসার কথা রয়েছে। এছাড়া আগামী চার মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।