এ অংশীদারত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে সমন্বিত করে সম্ভাব্য ফ্ল্যাট ক্রেতাদের জন্য আরো সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক গৃহ ঋণ সমাধান দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম, হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শহিদুল ইসলাম, হেড অব মর্টগেজ মেহেদী মাহমুদ খান এবং মেট্রোপলিটন সেলস বিভাগের হেড অব হোম লোন মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এবিসি রিয়েল এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সৌগত ঘোষ এবং সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জাকির হোসেন। আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সহজলভ্য ও গ্রাহককেন্দ্রিক অর্থায়ন সুবিধার মাধ্যমে মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণকে সহজ করাই আইপিডিসির অন্যতম অঙ্গীকার। এবিসি রিয়েল এস্টেটের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আবাসন ও অর্থায়ন সেবাকে আরো কার্যকরভাবে একত্রিত করা সম্ভব হবে।