শিবচরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে ‘ক্যাশলেস’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরে শিবচরে দুদিনব্যাপী ‘ক্যাশলেস শিবচর, মাদারীপুর’ ব্যাংকিং ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে পূবালী ব্যাংকের শিবচর শাখার আয়োজন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় শোভাযাত্রা, আলোচনা সভা ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউ আর’ কার্যক্রমের সূচনা করা হয়।

পূবালী ব্যাংকের শিবচর শাখা ব্যবস্থাপক শেখ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক মো. তানিম হাসান ও সহকারী পরিচালক খন্দকার আতিকুর রহমান, পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের আরআরএম সহকারী জেনারেল ম্যানেজার শেখ মো. মারুফ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি শিবচর শাখার ব্যবস্থাপক শেখ ফিরোজ।

উপস্থিত বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ অনুষ্ঠানের এক পর্যায়ে শিবচর বাজারের কয়েকজন ব্যবসায়ীর হাতে ‘বাংলা কিউ আর’ এর কোড তুলে দেয়া হয়।

প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ গ্রাহকরা ২৪ ঘণ্টা বিভিন্ন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে। আলোচনা শেষে ফিতা কেটে ‘ক্যাশলেস’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এ সময় পূবালী ব্যাংকের পাঁচ্চর উপশাখার ব্যবস্থাপক মো. কাওসার আহমেদসহ আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

আরও