১ হাজার ১টি আউটলেট পূর্তিতে সেপ্টেম্বরজুড়ে স্বপ্নের বিশেষ অফার

আয়োজনের অংশ হিসেবে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় দেয়া হবে। চাল, ডাল, তেল, আটা, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচ কিছুটা কমানোর সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিটেইল চেইনশপ স্বপ্ন ১ হাজার ১টি আউটলেটের মাইলফলক অতিক্রম উপলক্ষে সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার ও ইলিশ উৎসবের আয়োজন করেছে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে পুরো মাস।

আয়োজনের অংশ হিসেবে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় দেয়া হবে। চাল, ডাল, তেল, আটা, দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ অফারের মাধ্যমে ক্রেতাদের মাসিক বাজার খরচ কিছুটা কমানোর সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইলিশের মৌসুমকে কেন্দ্র করে থাকছে বিশেষ ইলিশ উৎসব। স্বপ্নের নির্ধারিত কর্নারে বিভিন্ন আকারের ইলিশের পাশাপাশি দেশী ও সামুদ্রিক মাছ পাওয়া যাবে। এক ছাদের নিচে বিভিন্ন ধরনের মাছ কেনার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ের মাধ্যমে ক্রেতাদের জন্য সেপ্টেম্বরের এ আয়োজন সাজানো হয়েছে।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও