বাংলাদেশে যাত্রা করেছে নরওয়েভিত্তিক রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান জতুন বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জতুনের নতুন কারখানার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল, ঢাকাস্থ নরওয়েজিয়ান এম্বাসির ডেপুটি হেড অব মিশন সিলিয়ে ফিনে ওয়ানেবো, জতুন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পার্সি জিজিনাসহ এমজিআই ও জতুনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ৮ হাজার ৯৮৪ বর্গফুটের কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৬ লাখ ডলার।