আইসিএবির উদ্যোগে সাফা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘সাফা কুইজ, গণবক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫’।

দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত এ প্রতিযোগিতা গত ১৮ জুলাই রাজধানীর সিএ ভবনের আইসিএবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সহসভাপতি প্রবীণ কুমার ঝা, পার্মানেন্ট সেক্রেটারি ড. জয় কুমার বাত্রা এবং আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন আইসিএবির ঢাকা রিজিওনাল কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান, সাফা কুইজ, গণবক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর চেয়ারম্যান ফাহমিদা খান এবং ডিআরসির সদস্যরা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও নেপালের বিভিন্ন অ্যাকাউন্টিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। নিজ নিজ দেশের জাতীয় পর্যায়ে বিজয়ী এসব শিক্ষার্থী সংশ্লিষ্ট অ্যাকাউন্টিং ইনস্টিটিউট ও দেশের প্রতিনিধিত্ব করেন।

কুইজ ও গণবক্তৃতা প্রতিযোগিতায় ছয়টি অ্যাকাউন্টিং ইনস্টিটিউট অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ভারতের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই), নেপালের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব নেপাল (আইসিএএন), পাকিস্তানের দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি) এবং শ্রীলংকার দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলংকা (সিএ শ্রীলংকা)।

কুইজ ও গণবক্তৃতা প্রতিযোগিতায় এসব প্রতিষ্ঠান থেকে মোট ১২ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি ইনস্টিটিউট থেকে দুজন করে প্রতিনিধি প্রতিযোগিতায় অংশ নেন। অন্যদিকে প্রবন্ধ প্রতিযোগিতায় সাতটি ইনস্টিটিউটের মোট ২১ জন প্রতিযোগী অংশ নেন। এবারের সাফা কুইজ প্রতিযোগিতায় আইসিএবি এবং আইসিএএন যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে আইসিএমএবি।

আরও