রাজশাহীতে আইপিডিসি ফাইন্যান্সের নতুন শাখা

আইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ বলছে, নতুন এ শাখার মাধ্যমে রাজশাহী ও আশপাশের অঞ্চলের গ্রাহক, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

গ্রাহকসেবার পরিধি বাড়ানো ও দেশের বিভিন্ন অঞ্চলে আর্থিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে রাজশাহীতে নতুন শাখা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এর মাধ্যমে স্থানীয় ব্যক্তি, উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে আর্থিক সেবা পৌঁছে দেয়ার কার্যক্রম সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজশাহীর সুলতানাবাদ স্টেশন সড়কের বালুঘাটা হাউজে (বাড়ি নম্বর ২২) নতুন শাখাটি উদ্বোধন করেন আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইপিডিসি ফাইন্যান্স কর্তৃপক্ষ বলছে, নতুন এ শাখার মাধ্যমে রাজশাহী ও আশপাশের অঞ্চলের গ্রাহক, উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে স্থানীয়দের পরিবর্তনশীল আর্থিক চাহিদা অনুযায়ী সেবা দেয়ার পাশাপাশি এ অঞ্চলে আর্থিক সেবার সুযোগ বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বিস্তৃত হয়েছে বলে জানিয়েছেন আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে রাজশাহীর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলের মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করতে আইপিডিসি ফাইন্যান্স আগ্রহী।’

প্রতিষ্ঠানটির এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘গ্রাহকদের কাছাকাছি থাকলে তাদের প্রয়োজন ভালোভাবে বোঝা যায় ও সে অনুযায়ী কার্যকর আর্থিক সেবা দেয়া সম্ভব হয়। নতুন এ শাখার মাধ্যমে গ্রাহকদের সেবাপ্রাপ্তি সহজ ও অভিজ্ঞতা উন্নত করা এবং ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের আর্থিক লক্ষ্য অর্জনে সহায়তা করার প্রতিশ্রুতি আরো জোরালো হয়েছে।’ আইপিডিসি ফাইন্যান্স রাজশাহী অঞ্চলের মানুষের আস্থাভাজন আর্থিক সহযোগী হয়ে উঠতে চায় বলেও জানান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন শাখা চালুর মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আরও