আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কস লিমিটেডের পর্ষদ সভা ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভাটি ওই তারিখের পরিবর্তে আগামী ৩ সেপ্টেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে।

সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৩-২৪ হিসাব বছরে আমরা নেটওয়ার্কস বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ১ পয়সা।

২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ১১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৯৫ পয়সা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আমরা নেটওয়ার্কস।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। এছাড়া ২০১৯-২০ হিসাব বছরে ১০ শতাংশ নগদ, ২০১৮-১৯ হিসাব বছরে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক, ২০১৭-১৮ হিসাব বছরে ১০ শতাংশ নগদ এবং ২০১৬-১৭ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

আমরা নেটওয়ার্কসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯২ কোটি ৯৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১৩৬ কোটি ৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৩৩ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২১ দশমিক ৯৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৪৫ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার।

আরও