হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দুদিন বৈরি আবহাওয়ার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে দাম বেড়ে গিয়েছিল। এতে করে খুচরা বাজারে খরচসহ ৪০ টাকা কেজিতে আমাদের পেঁয়াজ বিক্রি করতে হয়েছিল। এখন মোকামে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে মোকামে ৩৩ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে খরচ মিলিয়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ এমন থাকলে দাম আরো কমতে পারে।

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে। সরবরাহ অব্যাহত থাকলে পণ্যটির দাম বাড়বে না বলে জানান বিক্রেতারা।

সরজমিনে হিলি বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ দেখা গেছে। গত সপ্তাহে পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত জানান, সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম বেশ কিছুদিন ধরেই স্বাভাবিক ছিল। তবে গত দুদিন বৈরি আবহাওয়ার কারণে মোকামে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে দাম বেড়ে গিয়েছিল। এতে করে খুচরা বাজারে খরচসহ ৪০ টাকা কেজিতে আমাদের পেঁয়াজ বিক্রি করতে হয়েছিল। এখন মোকামে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। বর্তমানে আমরা মোকামে ৩৩ টাকা কেজি দরে কিনে খরচ মিলিয়ে ৩৫ টাকায় বিক্রি করছি। সরবরাহ এমন থাকলে দাম আরো কমতে পারে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়াতে না পারে সে লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। নিয়মিত বাজার পরিদর্শন করে ক্রয়-বিক্রয় রসিদ যাচাই করা হচ্ছে। কারো বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার প্রমাণ মিললে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

আরও