দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭ হাজার টাকার বেশি

এবার বাড়ানো হয়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দর।

দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার বাড়ানো হয়েছে ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৩৪৮ টাকা। এর মাধ্যমে স্বর্ণের দামের নতুন রেকর্ড হয়েছে। নতুন দর আজ সকাল ১০টা ১৫ মিনিটে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সকাল ১০টা ২৬ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দর। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৫৭ টাকায়। যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বেচকেনা হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়।

আরও