ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন (আইপিএন) প্রযুক্তি সমন্বয়ের ফলে আড়ংয়ের প্রতিটি সেলস পয়েন্টে বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্ট আরো দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যাবে।
সম্প্রতি তেজগাঁও-গুলশান লিংক রোডের আড়ং আউটলেটে নতুন এ সেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ংয়ের চিফ বিজনেস অফিসার তানভীর হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নীল রতন কর্মকার, হেড অব রিটেইল অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স লিয়াকত হোসেন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ইভিপি ও হেড অব মার্চেন্ট পেমেন্টস বিভাগের ফয়সাল শহীদ, মার্চেন্ট পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এসএম খালেদ বিন হালিম, জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন ব্যবস্থায় একাধিক কাউন্টার থাকা আউটলেটগুলোতে গ্রাহকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষার প্রয়োজন কমবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট নোটিফিকেশনের মাধ্যমে লেনদেন নিশ্চিত করা যাবে।