রিয়েল এস্টেট প্রতিষ্ঠান উইকন প্রোপার্টিস লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংক থেকে হোম লোন গ্রহণ করে উইকন প্রোপার্টিসের ফ্ল্যাট কিনলে গ্রাহকরা বিশেষ ছাড় সুবিধা পাবেন। এর ফলে প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগ ও নিজস্ব স্থায়ী ঠিকানা অর্জন আরো সহজ হবে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং উইকন প্রোপার্টিসের পক্ষে ছিলেন চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস জোয়ার্দ্দার তানভীর ফয়সালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক। -বিজ্ঞপ্তি