এ অংশীদারত্বের আওতায় সরকারের সব স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সীমান্ত ব্যাংকের মাধ্যমে বিশেষ স্কিমে গৃহঋণ সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে ঋণের সুদের একটি অংশ সরকার এবং অবশিষ্ট অংশ ঋণ গ্রহণকারী বহন করবেন।
সীমান্ত ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কার) মোহাম্মদ আবুল হাশেম। এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পরিকল্পনা) ফেরদৌস রওশন আরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গৃহ নির্মাণ ঋণ অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) উপসচিব মোহাম্মদ গোলাম কবির ও গৃহ নির্মাণ ঋণ শাখা ২-এর (অতিরিক্ত দায়িত্ব) উপসচিব তা শা শামীম সিদ্দিকী। এছাড়া সীমান্ত ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব বিজনেস শহিদুল ইসলাম ও হেড অব রিটেইল অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ মোহাম্মদ মাসুদ সাজ্জাদ।