একাডেমিক উৎকর্ষ সাধন ও সামাজিক প্রতিশ্রুতি রক্ষায় ‘প্রফেশনাল মাস্টার্স ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস)’ প্রোগ্রাম চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী শিক্ষার্থী ও চাকরিজীবীরা এ ডিগ্রি নিতে পারেন।
২০১৪ সালে ইএমজিএস নামে যাত্রা শুরু এ প্রোগ্রামের। সংশ্লিষ্ট সূত্র জানায়, পিএমজিএস প্রোগ্রামে প্রতিবছর জুন-জুলাই ও ডিসেম্বর-জানুয়ারি দুটি সেমিস্টারে পরীক্ষার মাধ্যমে ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হয়। পেশাজীবীদের কথা মাথায় রেখে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিকালে পরিচালিত হয় এ প্রোগ্রামের পাঠদান। ১৮ মাস মেয়াদি এ প্রোগ্রামে ভাইভা ও কম্প্রিহেনসিভসহ মোট ১৬টি কোর্স রয়েছে। প্রতি কোর্সে তিনটি করে মোট ১৬টি ক্রেডিটের ডিগ্রি অর্জন করতে পারেন শিক্ষার্থীরা। এ ডিগ্রি পেতে সব মিলিয়ে গুনতে হবে মাত্র ১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়ার কথাও জানিয়েছে বিভাগটি।
উল্লেখ্য, চলতি মাসে পিএমজিএসের ১৪তম ব্যাচে আবেদন সংগ্রহ করা হচ্ছে।