ব্র্যান্ডিং ছাড়াই কাজাখস্তানে চালু হচ্ছে ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট

কাজাখস্তানে ম্যাকডোনাল্ডসের অধীনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট পরিচালিত হতো। এক সপ্তাহ আগে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।

কাজাখস্তানে ম্যাকডোনাল্ডসের অধীনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট পরিচালিত হতো। এক সপ্তাহ আগে দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। তবে নতুন করে ফাস্ট ফুড সরবরাহে চিজবার্গারসহ বিভিন্ন নামে সেসব রেস্টুরেন্টের কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। খাদ্যপণ্য সরবরাহকারী কোম্পানি কেজে এক বিবৃতিতে খাবারের গুণগত মান ধরে রাখার পাশাপাশি উন্নত পরিষেবা দেয়ার কথা জানিয়েছে। সরবরাহ সংকটের কারণে চলতি মাসেই ম্যাকডোনাল্ডস কেজের মধ্যকার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আগে বিভিন্ন সূত্র রয়টার্সকে জানায়, কাজাখস্তানের ম্যাকডোনাল্ডস রাশিয়া থেকে পণ্য সরবরাহ বন্ধ করে দেয়। সেই সঙ্গে বিকল্প কোনো পথ না পাওয়ায় কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে থাকে। রেস্টুরেন্টে যেসব উপাদান ব্যবহার করা হতো সেগুলোতে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা সে বিষয়ে কেজের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। নতুন মেন্যুতে গরুর গোশত, চিকেন, ফিশ বার্গারের পাশাপাশি চিকেন নাগেট, ফ্রাই আইসক্রিম যুক্ত করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনাসদস্য পাঠানোর পর রাশিয়ায় কার্যক্রম বন্ধ করে দেয় ম্যাকডোনাল্ডস। এমনকি স্থানীয় একজন ব্যক্তি আলেকজান্ডার গভরের কাছে প্রতিষ্ঠান স্বত্ব বিক্রি করে দেয়। এরপর জুনে কুসনা টোচকা ব্র্যান্ড চালু করে। রয়টার্স

আরও