কপারটেক ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘এ মাইনাস’

পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’।

৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫-২৬ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ দশমিক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৮৯ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ১৯ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে ৪ শতাংশ স্টকের পাশাপাশি ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৫ পয়সায়।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কপারটেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৭০ কোটি, পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৫২ লাখ ও রিজার্ভে রয়েছে ২৮ কোটি ২৮ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার। এর মধ্যে ২৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৩ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে।

আরও