গতকাল ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে জ্বালানি তেলের এ চালানটি ডিপোতে এসে পৌঁছায়।
ডিপো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, পাইপলাইনে তেল আমদানি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিলে এ পাইপলাইনের মাধ্যমে মোট ৪৪ হাজার টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল ৫ হাজার টন ও ১১ এপ্রিল ৮ হাজার টন ডিজেল এ ডিপোতে এসে পৌঁছেছিল। চলতি মাসের বাকি সময়ের মধ্যে পাইপলাইনের মাধ্যমে আরো পর্যাপ্ত পরিমাণ তেল আসার কথা রয়েছে।
গত মার্চে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এ ডিপোতে। লক্ষ্যমাত্রা অনুযায়ী এপ্রিলে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।