সাত দিনব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) পণ্য মেলায় সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্টল উদ্বোধন করেন ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সোলায়মান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল ইসলাম প্রমুখ।