রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাসেল মোল্যা নামে এক ব্যক্তি কালাজ্বরে আক্রান্ত হয়েছেন। গতকাল সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতাঙ্গা গ্রামে তার বাড়ির আশপাশে ২০০ বাড়িতে সার্চিং কার্যক্রম পরিচালনা করেন চিকিৎসকরা। রোগের উৎপত্তিস্থল ও আরো কেউ আক্রান্ত হয়েছে কিনা সেটি জানতে কার্যক্রম পরিচালনা করা হয়। তবে নতুন কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।