ভালুকায় পর্যটকদের জন্য উন্মুক্ত হলো রেপটাইল ফার্ম

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত সরীসৃপ রেপটাইল ফার্ম লিমিটেড দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করল পরিচালনা কর্তৃপক্ষ।

ময়মনসিংহের ভালুকায় অবস্থিত সরীসৃপ রেপটাইল ফার্ম লিমিটেড দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করল পরিচালনা কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) পর্যটকদের জন্য ফার্মটি খোলা রাখার একটি কর্মপরিকল্পনা নিয়েছে। যাতে এটিকে আয়ের উৎস করে গড়ে তোলা যায়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ছয় সদস্যের একটি পরিচালনা পর্ষদ খামারের কার্যক্রম পরিচালনা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কমিটির ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে আন্তর্জাতিক স্বীকৃত কুমির বিশেষজ্ঞ এনাম হককে। অন্য পাঁচ সদস্য হলেন চেয়ারম্যান ডা. নাঈম আহমেদ এবং পরিচালক ডা. শেখ মুহাম্মদ আব্দুর রশীদ, রিজাউল শিকদার, ডা. মো. রফিকুল আলম ও ফখরুদ্দিন আহমেদ। 

আরও