কর্মব্যস্ত জীবনে একটু স্বস্তির জন্য আমরা সবাই প্রযুক্তির ওপর অনেকাংশেই নির্ভরশীল। আর প্রযুক্তির উৎকর্ষতায় কাপড় ধোয়ার মতো কষ্টসাধ্য কাজটিকে সহজ করে দিয়েছে ওয়াশিং মেশিন।
বাজারে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রন্ট লোডিং ও টপ লোডিং- এই দুই ধরনের ওয়াশিং মেশিন। ফ্রন্ট লোডিংয়ে ধোয়ার জন্য কাপড় সামনে থেকে ভেতরে দেয়া হয় আর টপ লোডিংয়ে ওপর থেকে।
ফেয়ার ইলেক্ট্রনিক্স নিয়ে এসেছে বিশ্বখ্যাত ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড হাইসেন্সের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ও আকর্ষণীয় ডিজাইনের ফ্রন্ট লোডিং ও টপ লোডিং ওয়াশিং মেশিন।
হাইসেন্সের ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ৮ কেজি, ৯ কেজি, ৯.৫ কেজি ও ১০.৫ কেজি এবং টপ লোডিং ওয়াশিং মেশিনটি ৮, ৯.৫, ও ১০.৫ কেজি ক্যাপাসিটিতে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ অটোমেটিক এ ওয়াশিং মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি যা দেয় বিদ্যুৎ বিল সাশ্রয়ের নিশ্চয়তা।
হাইসেন্স টপ লোডিং ওয়াশিং মেশিনে রয়েছে সফট ক্লোজিং ডোর, মেমোরি ফাংশন, বাবল ক্লিন, এক্সট্রা সফট, এবং লিন্ট ফিল্টারের অত্যাধুনিক সব ফিচার।
আর ফ্রন্ট লোডিংয়ে রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটির মতো স্মার্ট ফিচার যার মাধ্যমে মোবাইল অ্যাপ দিয়ে এনার্জি মনিটরিংসহ ওয়াশিং মেশিনের বিভিন্ন ফাংশন অপারেট করতে পারবেন।
আরো রয়েছে মরিচা প্রতিরোধী স্টেইনলেস স্টিল ড্রাম।
এ ওয়াশিং মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ম্যাটেরিয়াল যা ওয়াশিং মেশিনের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমতে দেয় না, নিশ্চিত করে আপনার কাপড়ের সর্বোত্তম হাইজিন।
আপনি যদি ওয়াশিং সাইকেলের মাঝখানে আরো কাপড় যোগ করতে চান, তাহলে পজ অ্যান্ড অ্যাড ফিচারটি আপনাকে সাহায্য করবে। লোড ডিটেকশন ফিচার কাপড়ের লোড স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং মেমোরি ব্যাকআপ ফিচারটি লোডশেডিংয়ের সময় ওয়াশিং সাইকেল পুনরায় চালু করে।
এ ওয়াশিং মেশিনগুলোর টাচ কন্ট্রোল প্যানেল ব্যবহার করা কিন্তু খুবই সহজ। ফ্রন্ট লোডিংয়ের টাচ কন্ট্রোল প্যানেলে রয়েছে স্টিম, কুইকার, টেম্পারেচার, স্পিন, এক্সট্রা রিনস ও ডিলে এন্ড এর মতো ফিচারস।
হাইসেন্স টপ লোডিং ওয়াশিং মেশিনে রয়েছে নরমাল, ফাজি, কুইক, ডেলিকেটস, জিনস, হেভি এবং ফ্রন্ট লোডিং এ ইকো ৪০-৬০ (রেগুলার ওয়াশের জন্য), কটন মোড (ভারী ময়লা কাপড়ের জন্য), সিন্থেসিকস মোড (সিন্থেটিক কাপড়), উল মোড (উল কাপড়) ও ডাউন মোডের (ডাউন ফিলড আইটেম) মতো বিভিন্ন ধরনের ওয়াশিং প্রোগ্রাম, যেখান থেকে আপনি প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন আপনারটি।
এছাড়াও কাপড়ে লেগে থাকা বিভিন্ন ক্ষতিকর জীবাণু দূর করে কাপড়কে করে নিরাপদ। এতে আরো রয়েছে বেবি কেয়ার মোড। অটো ড্রাম ক্লিন ফিচারটির মাধ্যমে ড্রামকে অটোমেটিক্যালি ক্লিন করতে পারবেন। ম্যানুয়ালি ক্লিন করার কোনো ঝামেলাই নেই। সেফটির জন্য এ ওয়াশিং মেশিনে রয়েছে অতি প্রয়োজনীয় চাইল্ড লক মোড। শীতকালে কাপড় ধোয়ার পর ৭০-৮০ শতাংশ পর্যন্ত শুকানোর সুবিধা তো থাকছেই।
এখন সহজেই আপনি বেছে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী ফ্রন্ট অথবা টপ লোডিং ওয়াশিং মেশিন। হাইসেন্স ওয়াশিং মেশিনে ১২ বছরের মোটর ওয়ারেন্টি, ২ বছরের স্পেয়ার পার্টস এবং ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। ফেয়ার ইলেক্ট্রনিক্স স্মার্ট প্লাজা থেকে হাইসেন্স ওয়াশিং মেশিন কিনলে ০ শতাংশ ইএমআই, সহজ কিস্তি, ফ্রি ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা পাবেন।
এছাড়াও দেশব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য পার্টনার আউটলেট রয়েছে আপনার অপেক্ষায়। বিস্তারিত জানতে ভিজিট করুন www.hisense.com.bd. । হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, +৮৮০১৭৮৭৬৭০৭৮২। আর দাম? একদম আপনার সাধ্যের মধ্যেই। -বিজ্ঞপ্তি