হিমালয়ের পর্যটকদের মাধ্যমে নতুন প্রাদুর্ভাবের শঙ্কা

হিমালয়ের পাহাড়ি শহরগুলোতে পর্যটকদের ভিড় ভারতে কভিড-১৯-এর নতুন প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি করেছে। ভারতে কভিডের দ্বিতীয় ঝড় কমতে শুরু করেছে।

হিমালয়ের পাহাড়ি শহরগুলোতে পর্যটকদের ভিড় ভারতে কভিড-১৯-এর নতুন প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি করেছে। ভারতে কভিডের দ্বিতীয় ঝড় কমতে শুরু করেছে। ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিমলা, মানালি মাসুরির মতো জনপ্রিয় পর্বত অবকাশ কেন্দ্রগুলোতে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয়রা। দীর্ঘমেয়াদি বন্ধের পর অর্থনৈতিক ক্ষতি কমিয়ে আনতে পর্যটননির্ভর রাজ্যগুলো পর্যটনকে উৎসাহিত করছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যটন কেন্দ্রগুলোতে যথাযথভাবে কভিডের বিধিনিষেধ পালন করা হচ্ছে না জানিয়ে সতর্ক করেছে। কর্মকর্তারা বলেছেন, এমনটা চলতে থাকলে আগামী মাসগুলোতে ভারত কভিড সংক্রমণের তৃতীয় ঝড়ের মুখোমুখি হবে। ফাইন্যান্সিয়াল টাইমস

আরও