অগ্রণী ব্যাংকের ফাউন্ডেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৮ ও ৯৯তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে এবিটিআইয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন। এবিটিআইয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের দুটি ব্যাচের বিভিন্ন শাখার ৭৮ জন কর্মকর্তা সনদ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে ব্যাংকিং পেশায় নিজেদের গড়ে তোলার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

আরও