সাদিয়া রাইয়ান আহমেদ ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৬৭তম সভায় তিনি সায়েম আহমেদের স্থলাভিষিক্ত হন। তিনি ব্যাংকের একজন পরিচালকের দায়িত্বে ছিলেন। ২০১২ সাল থেকে বিভিন্ন টেক্সটাইল স্পিনিং মিলে উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করার ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। সাদিয়া রাইয়ান আহমেদ যেসব কোম্পানিতে যুক্ত আছেন, সেসব কোম্পানির মাসিক রফতানি আয় প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। তিনি কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো সেন্ট জর্জ থেকে ডিগ্রিপ্রাপ্ত। —বিজ্ঞপ্তি