যুক্তরাষ্ট্রে গৃহস্থালি পর্যায়ে ঋণ পৌঁছেছে ১৮.৮ ট্রিলিয়ন ডলারে

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে গৃহস্থালি পর্যায়ে ঋণ ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন বা ১৮ লাখ ৮০ হাজার কোটি ডলারে।

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে গৃহস্থালি পর্যায়ে ঋণ ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮ ট্রিলিয়ন বা ১৮ লাখ ৮০ হাজার কোটি ডলারে। ফলে আগের প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় ঋণ বেড়েছে ১৯ হাজার ১০০ কোটি ডলার। আগের বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় বেড়েছে ৭৪ হাজার কোটি ডলার। খবর আনাদোলু।

মার্কিন পরিবারগুলোয় গত বছরের শেষ দিকে ঋণের সবচেয়ে বড় অংশজুড়ে ছিল বন্ধকি ঋণ। অক্টোবর-ডিসেম্বর সময়ে এটি বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ২০ হাজার কোটি ডলারে। বন্ধকি ঋণ আগের প্রান্তিকের তুলনায় ৯ হাজার ৮০০ কোটি ডলার এবং এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৬ হাজার ৫০০ কোটি ডলার।

একই সময় মার্কিন গৃহস্থালি খাতে গৃহীত অন্যান্য ঋণের মধ্যে রয়েছে গাড়ি ঋণ হিসেবে ১ লাখ ৬৭ হাজার কোটি, শিক্ষাঋণ ১ লাখ ৬৬ হাজার কোটি এবং ক্রেডিট কার্ড ঋণ ১ লাখ ২৮ হাজার কোটি ডলার।

আগের প্রান্তিকের তুলনায় অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে যুক্তরাষ্ট্রে গাড়ি, শিক্ষা ও ক্রেডিট কার্ড খাতে ঋণ বেড়েছে যথাক্রমে ১ হাজার ২০০ কোটি, ১ হাজার ১০০ কোটি ও ৪ হাজার ৪০০ কোটি ডলার।

গত বছরের শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রে সামগ্রিক খেলাপির হারও বেড়েছে। মোট বকেয়া ঋণের ৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনোভাবে খেলাপি অবস্থায় রয়েছে।

আরও