নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জেস ২০২৩-এ বাংলাদেশ পর্বে শীর্ষস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। ইনসেপশন লাস্ট হোপ নামের দলটি এর মধ্য দিয়ে নাসা থেকে বৈশ্বিক পর্যায়ে মনোনয়নও পেয়েছে। এনএসইউর আরেকটি জুনিয়র দল টিম প্লেক্সাস বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১০টি দলকে হারিয়ে ভিন্ন ক্যাটাগরিতে দ্বিতীয় রানার্সআপ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ঢাকায় মার্কিন দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য কর্মকর্তা জেমস এস গার্ডিনার। -বিজ্ঞপ্তি