বিও হিসাব খোলা যাবে অনলাইনেও

এখন থেকে ঘরে বসেই অনলাইনে পুঁজিবাজারে লেনদেন করার জন্য বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব খোলা যাবে। এজন্য বিনিয়োগকারীদের আর ব্রোকারেজ হাউজে আসতে হবে না।

এখন থেকে ঘরে বসেই অনলাইনে পুঁজিবাজারে লেনদেন করার জন্য বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব খোলা যাবে। এজন্য বিনিয়োগকারীদের আর ব্রোকারেজ হাউজে আসতে হবে না। গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একজন প্রবাসী বিনিয়োগকারীর অনলাইনে বিও হিসাব খোলার কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আর রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে দেশের একজন বিনিয়োগকারীর বিও হিসাব খোলার কার্যক্রম উদ্বোধন করেন বিএসইসির কমিশনার অধ্যাপক . শেখ শামসুদ্দিন আহমেদ।

অনলাইনে বিও হিসাব খোলা উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের সিকিউরিটিজ কমিশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য দেন স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী। গতকাল শুধু ইউসিবি স্টক ব্রোকারেজ অনলাইনে বিও হিসাব খোলার ব্যবস্থায় সিডিবিএলের সঙ্গে সংযুক্ত ছিল। অবশ্য পরবর্তী সময়ে বাকি সব ব্রোকারেজ হাউজও সিস্টেমের সঙ্গে যুক্ত হবে। তখন বিনিয়োগকারীরা তাদের পছন্দের যেকোনো ব্রোকারেজ হাউজে বিও হিসাব খুলতে পারবেন।

অনলাইনে বিও হিসাব খোলার জন্য একজন বিনিয়োগকারীকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর -মেইল দিয়ে বিও হিসাব খোলার প্রথম ধাপে লগইন করতে হবে। সঙ্গে সঙ্গে ওই বিনিয়োগকারীর মোবাইল -মেইলে একটি ওটিপি গোপন পাসওয়ার্ড চলে যাবে। ওই পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে গিয়ে বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব নাম্বার, ব্যাংক চেকের কপি, বিনিয়োগকারীর ছবি স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আর প্রবাসী বাংলাদেশীদের অনলাইনে বিও হিসাব খোলার জন্য পাসপোর্টের স্ক্যান কপি আপলোড করতে হবে। বিনিয়োগকারীর পছন্দ করা ব্রোকারেজ হাউজ বাছাইয়ের পর আবেদনটি সংশ্লিষ্ট ব্রোকারেজের কাছে চলে যাবে। ব্রোকারেজ হাউজের পক্ষ থেকে যাচাই-বাছাই শেষে সবকিছু থাকলে আবেদনটি গ্রহণ করা হবে। তখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিনিয়োগকারীর মোবাইল -মেইলে একটি নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন পাওয়ার পর বিনিয়োগকারীকে বিও ফি জমা দিতে হবে। অনলাইনে বিও হিসাব খোলার জন্য একজন বিনিয়োগকারীকে ৪৫০ টাকা ফি দিতে হবে। বিও ফি জমা হওয়ার পর সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজ সিডিবিএলের সিস্টেমে তা আপলোড করে দেবে। পাশাপাশি বিনিয়োগকারী তার মোবাইল -মেইলে সফলভাবে বিও হিসাব খোলার বার্তা পেয়ে যাবেন।

আরও