ব্র্যাক ব্যাংকের ২০২৫ সিএসআর উদ্যোগে ১ লাখ ৭২ হাজার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক।

নারীশিক্ষা, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, জলবায়ু অভিযোজন ও মানবিক সহায়তা খাতে ব্যাংকটির সিএসআর উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির আওতায় ৮০৭ জন নারীশিক্ষার্থী ও ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচিতে ৩৪৮ জন নারী উদ্যোক্তা সহায়তা পেয়েছেন।

স্বাস্থ্যখাতে ‘অপরাজেয় আমি’ উদ্যোগের মাধ্যমে ৪৭ হাজার ৫৩৪ জন কর্মী বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা পেয়েছেন। পাশাপাশি ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪ হাজার ৫৪৫ জন মানুষ চোখের চিকিৎসা, ৩ হাজার ৯৭১ জন ছানি অপারেশন ও ৭ হাজার ২৯ জন বিনামূল্যে কিডনি ডায়ালাইসিস সেশন পেয়েছেন।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিতে প্রশিক্ষণ, লিম্ব ও ব্রেস সহায়তা, দক্ষতা উন্নয়ন ও চাকরির সুযোগ সৃষ্টি করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় গাছ থেকে পেরেক অপসারণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ ও পরিবেশ পদক প্রদান করা হয়। মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হয়েছে।

সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে বিনিয়োগের অংশ হিসেবে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো’ নারী হকি টুর্নামেন্টে দেশের ৩৪২ জন নারী ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এছাড়া ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের জন্য ব্র্যাক ব্যাংক–সমকাল সাহিত্য পুরস্কারের ১৩তম আসরে চারজন লেখককে সম্মাননা প্রদান করা হয়।

সিএসআর উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনার লক্ষ্যেই এসব উদ্যোগ নেয়া হয়েছে, যা সমাজে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলছে।

-বিজ্ঞপ্তি

আরও