এপ্রিল-জুন প্রান্তিকে ৮৯০ কোটি ডলার মুনাফা টয়োটার

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি মুনাফা করেছে টয়োটা।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি মুনাফা করেছে টয়োটা। এর পরিমাণ ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইয়েন বা ৮৯০ কোটি ডলার। একই সময়ে আয় ১২ শতাংশ বেড়ে হয়েছে ১১ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েন। আর্থিক প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, লাক্সারি ব্র্যান্ড লেক্সাসসহ টয়োটার বৈশ্বিক বিক্রি ১ দশমিক ৯ শতাংশ কমেছে। এ তিন মাসে জাপানি কোম্পানিটি ২৪ লাখ ৯০ হাজার বিক্রি করেছে। খবর নিক্কেই এশিয়া

আরও