সামুদ্রিক পণ্য রফতানি বেড়েছে ভিয়েতনামের

২০২১ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনামের সামুদ্রিক পণ্য রফতানি ৩ শতাংশ বেড়েছে। গত মাসে এ রফতানির পরিমাণ ছিল ৬৪ কোটি ডলার। খবর ভিয়েতনাম টাইমস

২০২১ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনামের সামুদ্রিক পণ্য রফতানি শতাংশ বেড়েছে। গত মাসে রফতানির পরিমাণ ছিল ৬৪ কোটি ডলার। খবর ভিয়েতনাম টাইমস।

ভিয়েতনামের সামুদ্রিক খাবার উৎপাদন রফতানিবিষয়ক প্রতিষ্ঠান জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে বিশ্বে কনটেইনারের স্বল্পতা বাড়তে থাকে এবং মহামারীর কারণে আমদানীকৃত পণ্যের ওপর চীন নিয়ন্ত্রণ হারানোর কারণে ভিয়েতনামের সামুদ্রিক পণ্য-খাবার রফতানির হার বৃদ্ধি পায়। জানুয়ারিতে চিংড়ি রফতানির হার ছিল ১৬ শতাংশ। ফেব্রুয়ারিতে সেটি ১০ শতাংশে নেমে এলেও মার্চে আবার ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ভিয়েতনাম প্লাসের তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকে রফতানি থেকে আয় হয়েছে সাড়ে ৬৪ কোটি ডলার।

জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে ট্রা ফিসের রফতানি হার সাড়ে শতাংশে নেমে গেলেও মার্চে সেটা ১১ শতাংশ বৃদ্ধি পায়। প্রথম প্রান্তিকে ট্রা ফিস রফতানি করে ভিয়েতনাম সাড়ে ৩৩ কোটি ডলারের বেশি আয় করতে সক্ষম হয়েছে। গত বছরের তুলনায় যা শূন্য দশমিক শতাংশ বেশি।

আরও