জুন মাসে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলারের পণ্য রফতানি, প্রবৃদ্ধি ঋণাত্মক ৭.৫৫%

বুধবার (২ জুলাই) প্রকাশিত ইপিবির প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো— পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য।

চলতি বছরের জুন মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ৭ দশমিক ৫৫ শতাংশ কম। ২০২৪ সালের মে তে রফতানি হয় ৩৬১ কোটি ৪ লাখ ডলারের পণ্য।

বুধবার (২ জুলাই) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো— পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য।

২০২৪-২৫ অর্থবছরের ১২ মাসে (জুলাই-জুন) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ১০ দশমিক ১৯ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ২ দশমিক ৫২ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৪ দশমিক ১০ শতাংশ। হোম টেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ২ দশমিক ৪২ শতাংশ।

আরও