স্বর্ণের রেকর্ড দামেও গহনা বিক্রি করছেন না ভারতীয়রা, পুরনো স্বর্ণের সরবরাহে ঘাটতি

গত মার্চে স্পট মার্কেটে স্বর্ণ প্রথমবার আউন্সপ্রতি ৩ হাজার ডলার ছাড়ালে অনেকেই পুরনো স্বর্ণ বিক্রি করতে ছুটে আসেন। তখন বাজারে পুরনো স্বর্ণের জোগান একধাক্কায় বেড়ে যায়। কিন্তু এখন পরিস্থিতি উল্টো। স্বর্ণ পরিশোধনকারী কোম্পানি সিজিআর মেটালয়েজের ব্যবস্থাপনা পরিচালক জেমস জোসে বলেন, ভারতীয়রা বিশ্বাস করছেন যে স্বর্ণের দাম আরো বাড়বে। তাই অতিরিক্ত লাভের আশায় তারা মূল্যবান ধাতুর তৈরি গহনা ও মুদ্রা মজুদ রাখছেন।

ভারতে রেকর্ড দামে স্বর্ণ বিক্রি হলেও পুরনো স্বর্ণের সরবরাহ তেমন বাড়ছে না। সাধারণত দাম বাড়লে ক্রেতারা স্বর্ণের পুরনো গহনা বা মুদ্রা বিক্রি করেন বাড়তি মুনাফার আশায়। স্বর্ণের রেকর্ড দাম বৃদ্ধির পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা অধিক মুনাফার আশায় স্বর্ণের গহনা ও মুদ্রা জমিয়ে রাখছেন। খবর রয়টার্স।

গত মার্চে স্পট মার্কেটে স্বর্ণ প্রথমবার আউন্সপ্রতি ৩ হাজার ডলার ছাড়ালে অনেকেই পুরনো স্বর্ণ বিক্রি করতে ছুটে আসেন। তখন বাজারে পুরনো স্বর্ণের জোগান একধাক্কায় বেড়ে যায়। কিন্তু এখন পরিস্থিতি উল্টো।

স্বর্ণ পরিশোধনকারী কোম্পানি সিজিআর মেটালয়েজের ব্যবস্থাপনা পরিচালক জেমস জোসে বলেন, ভারতীয়রা বিশ্বাস করছেন, স্বর্ণের দাম আরো বাড়বে। তাই অতিরিক্ত লাভের আশায় তারা মূল্যবান এ ধাতুর তৈরি গহনা ও মুদ্রা মজুদ রাখছেন।

ভারতের স্থানীয় বাজারে ১০ গ্রাম স্বর্ণের দাম চলতি সপ্তাহে রেকর্ড ১ লাখ ১০ হাজার ৬৬৬ রুপিতে (১ হাজার ২৬০ ডলার ৯৪ সেন্ট) পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাম বেড়েছে ৪২ শতাংশ। এর আগে গত বছর দাম বেড়েছিল ২১ শতাংশ।

কলকাতার পাইকারি বিক্রেতা জেজে গোল্ড হাউসের হর্ষদ অজমেরা বলেন, ক্রেতারা মনে করছেন স্বর্ণের দাম ১ লাখ ২৫ হাজার রুপি পর্যন্ত উঠতে পারে। তাই তারা স্বর্ণ বিক্রি করছেন না। এতে নতুন গহনা কিনতে অনেকে হিমশিম খেলেও পুরনো গহনা বদলে নতুন কেনার প্রবণতা বেড়েছে।

পিএন গাডগিল অ্যান্ড সন্সের প্রধান নির্বাহী অমিত মোদক জানান, রিফাইনাররা এখন এসব বদলানো গহনা থেকেই স্ক্র্যাপ সংগ্রহ করছেন। কারণ ডোরে (আংশিক পরিশোধিত স্বর্ণ) আমদানি অনেক কমে গেছে।

ভারতের গহনা বিক্রেতা প্রতিষ্ঠান পিএন গাডগিল অ্যান্ড সন্সের প্রধান নির্বাহী অমিত মোদক বলেন, বর্তমানে গহনা বদল থেকেই শুধুমাত্র পুরনো স্বর্ণ সংগ্রহ করছেন রিফাইনাররা। কারণ আংশিক পরিশোধিত স্বর্ণ আমদানি অনেক কমে গেছে।

আগামী মাসেই ভারতে দুর্গাপূজা ও দীপাবলির মতো বড় উৎসব রয়েছে। এ সময় স্বর্ণ কেনাকে শুভ মনে করা হয়। সাধারণত উৎসবের সময় দাম বাড়লে বাজারে পুরনো স্বর্ণের জোগানও বাড়ে। এবারের উৎসবে এরই মধ্যে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও