উদ্ভাবনী ও নতুন উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের পাঁচশ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণে এক চুক্তিতে স্বাক্ষর করেছে এসবিএসি ব্যাংক পিএলসি.।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর এবং কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ক্রেডিট ডিভিশনের প্রধান মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি