চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্স মোটরসের জমকালো উপস্থিতি

বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনে দেশের অন্যতম বৃহত্তম অটোমোটিভ প্রদর্শনী ‘৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবারের মোটর ফেস্টের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেশের দ্রুত বর্ধনশীল অটোমোটিভ ব্র্যান্ড নাসির সিনট্যাক্স মোটরস লিমিটেড।

মেলা চলাকালীন দর্শনার্থী ও বাইকপ্রেমীদের জন্য নিজেদের প্যাভিলিয়নে আকর্ষণীয় এবং আধুনিক প্রযুক্তির পেট্রল ও ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

প্রদর্শনীতে জনপ্রিয় ও সম্পূর্ণ নতুন মডেলের বাইক ও স্কুটার প্রদর্শন করেছে নাসির সিনট্যাক্স মোটরস। আধুনিক ডিজাইন, দুর্দান্ত পারফরম্যান্স এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির কারণে প্যাভিলিয়নটিতে প্রথম দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দেশের সেরা বাইক কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সরব উপস্থিতিতে নাসির সিনট্যাক্স মোটরসের বিশেষ আয়োজনে ছিল দুর্দান্ত বাইক স্টান্ট শো, টেস্ট ড্রাইভ এবং মজার সব গেমস। এছাড়া মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি দিয়েছে বিশেষ ‘স্পট বুকিং’ অফার। উইজার্ড শোবিজের ব্যবস্থাপনায় ১৫-১৭ অক্টোবর তিন দিনের এই উৎসব চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও