ভ্যানগার্ড ফান্ডের লেনদেন বন্ধ ৪ অক্টোবর

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মের আদেশ অনুযায়ী বিএসইসির অনুমোদন এবং ফান্ডটিকে ক্লোজ-এন্ড ফান্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের বিষয়ে ভিএএমএলের স্বেচ্ছা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডকে ক্লোজ-এন্ড ফান্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর ফান্ডটির ইউনিটহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (এসজিএম) অনুষ্ঠিত হবে। ৪ অক্টোবর থেকে স্থগিত থাকবে ফান্ডটির লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মের আদেশ অনুযায়ী বিএসইসির অনুমোদন এবং ফান্ডটিকে ক্লোজ-এন্ড ফান্ড থেকে ওপেন-এন্ড ফান্ডে রূপান্তরের বিষয়ে ভিএএমএলের স্বেচ্ছা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। সভাটি আগামী ২৬ অক্টোবর বেলা ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে অবস্থিত রাওয়া কনভেনশন হলে (ঈগল হল) অনুষ্ঠিত হবে। ফান্ডটির বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর। এছাড়া ফান্ডটির ইউনিটের লেনদেনও ৪ অক্টোবর থেকে স্থগিত থাকবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, রেকর্ড ডেট থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।

আরও