এক্সবক্স ও মাইনক্রাফটসহ গেমিং বিভাগ থেকে ৬৫০ জন কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট। ৬ হাজার ৯০০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের পর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সংস্থাটি। ছাঁটাইয়ের এ সিদ্ধান্তে বিশ্বব্যাপী করপোরেট কর্মীরা প্রভাবিত হবেন। এর আগে জানুয়ারিতে ১ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট। কভিড-১৯ মহামারী চলাকালে রেকর্ড মুনাফা অর্জন করে গেমিং সংশ্লিষ্ট কোম্পানিগুলো। একই সঙ্গে বিনিয়োগ ও অধিগ্রহণের নতুন জোয়ার দেখা যায়। তবে পরবর্তী ব্যবসায়িক ভাটার কারণে সর্বশেষ দুই বছরে এ শিল্প ব্যাপক ছাঁটাইয়ের শিকার হয়েছে। খবর বিবিসি ও ছবি এক্সবক্স