৫০টির বেশি দেশে উচ্চগতির ট্রেন সরবরাহকারী হিটাচি রেলে যুক্ত হচ্ছে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। মূলত রক্ষণাবেক্ষণ আরো নিখুঁত ও খরচ কমিয়ে আনতে এ প্রযুক্তি গ্রহণ করছে জাপানি কোম্পানিটি। এআই হিটাচি রেলের অলস সময় কমাবে ও সক্ষমতা উন্নত করবে। নতুন এ প্রযুক্তিতে ট্রেনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে আগের তুলনায় কম সময় লাগবে, এতে প্রয়োজন বুঝে দ্রুত ব্যবস্থা নেয়া যাবে। আর শুধু নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচই সাত গুণ কমে আসবে। খবর এনভিডিয়া