এশিয়া কোটিংস প্রাইভেট লিমিটেডকে উন্নত ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। যা এশিয়া কোটিংসের রিসিভেবল ম্যানেজমেন্টকে আরো কার্যকর ও সহজ করবে।
সম্প্রতি রাজধানীর ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম. ফয়সাল হালিম, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং এ টি এম জামাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়া কোটিংস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর শামারা ওয়ানিয়ারাচ্চি ও হেড অব ফাইন্যান্স আহসান কবিরসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সহযোগিতার লক্ষ্য হলো ডিলার ও পরিবেশকদের কালেকশন প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করা। চুক্তির আওতায় এশিয়া কোটিংস ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশন ব্যবহার করবে। এ ডিজিটাল সিস্টেমের আওতায় যুক্ত থাকবে প্রায় ৩০০ ডিস্ট্রিবিউটর ও রিটেইলার, যা রিয়েল-টাইম কালেকশন ও সহজ রিকনসিলিয়েশন নিশ্চিত করবে।
-বিজ্ঞপ্তি