নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। গতকাল এনএসইউ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াসমিন কামাল এবং এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। আসাদুজ্জামান নূর তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাতৃভাষা শিখতে ও সম্মান করতে উদ্বুদ্ধ করেন।