সিটিজেনস ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হলেন শফিকুল হক

ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক প্রতিষ্ঠান রহিমআজিজ নিটস্পিন লিমিটেডের প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পর্ষদে দায়িত্ব পালন করছেন।

সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এসএম শফিকুল হক। ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক প্রতিষ্ঠান রহিমআজিজ নিটস্পিন লিমিটেডের প্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে পর্ষদে দায়িত্ব পালন করছেন। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

টেক্সটাইল শিল্পে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এসএম শফিকুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৪ সালে আরিফ নিটস্পিন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ২০২৫ সালে এনআর গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পেশাগত জীবনে ফরেন প্রকিউরমেন্ট এবং মার্কেটিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন এসএম শফিকুল হক। শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা, পেশাগত জ্ঞান ও কৌশলগত দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি সিটিজেনস ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো আরো সুসংহত করতে ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

আরও