ঢাকা ভিত্তিক স্মল ক্রেডিট টিমের এসএমই ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
‘চ্যালেঞ্জেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস অ্যালাইনমেন্ট ইন স্মল বিজনেস লোন প্রসেসিং’ শীর্ষক এ কর্মশালা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ঢাকা রিজিয়ন ১, ২ ও ৩-এর ৫২ জন এসএমই রিস্ক ও ক্রেডিট ম্যানেজার কর্মশালায় অংশ নেন। এতে এসএমই খাতের চ্যালেঞ্জ, পোর্টফোলিও কোয়ালিটি, ঋণ মূল্যায়ন এবং পলিসি ও প্রসেস রিভিউ নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার আহমেদ রশীদ জয় বলেন, এসএমই খাতে সঠিক ক্রেডিট রিস্ক মূল্যায়নের ফলে ব্যাংকের খেলাপি ঋণ বর্তমানে তিন শতাংশের নিচে রয়েছে, যা দেশের এসএমই খাতে সর্বনিম্নগুলোর একটি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ এসএমই ঋণ কার্যক্রমকে আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি