ডেটা সেন্টারে পানির ব্যবহার নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগের জবাব দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। সম্প্রতি ‘সোর্সেস’ পডকাস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি কাঠবাদাম উৎপাদনে যতটুকু পানি লাগে, তা দিয়ে চ্যাটজিপিটিতে প্রায় ৩৮ হাজার প্রশ্নের উত্তর দেয়া সম্ভব। ডেটা সেন্টারের পানির ব্যবহার নিয়ে সমালোচনাকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেন তিনি। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপের হিসাব অনুযায়ী, একটি কাঠবাদাম উৎপাদনে প্রায় ৩ দশমিক ৫৬ লিটার পানি লাগে। আর প্রতি প্রম্পটে দশমিক ৩২ মিলিলিটার পানি ব্যবহৃত হলে একটি কাঠবাদামের পানিতে প্রায় ১১ হাজার প্রশ্নোত্তর করা সম্ভব।
খবর ইন্ডিয়া টুডে