প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্যাংকের বোর্ড সভায় বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

২০২৪ সালে ব্যাংকের নিট মুনাফা ৫৪ শতাংশ বেড়েছে। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৭৪৫ কোটি টাকা। গত বছর একই সময়ে যা ছিল ৪৮৪ কোটি টাকা। ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ দশমিক ৫৮ টাকা, যা গত বছর ছিল ৪ দশমিক ২৭ টাকা।

বছর শেষে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ৩৪ দশমিক ২৭ টাকা ও শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ৩ দশমিক ০৬ টাকা।

গত ডিসেম্বরে ব্যাংকের মোট সম্পদ ৫৪ হাজার ৮১২ কোটি টাকা। ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ১৭ দশমিক ৩৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চ।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ মে এবং রেকর্ড ডেট ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। —বিজ্ঞপ্তি

আরও