আরএকে সিরামিকসের সিইও হিসেবে যোগ দিলেন মোহাম্মদ খোরশেদ আলম

আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম। তিনি গতকাল এ দায়িত্ব নেন। আরএকে সিরামিকস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ খোরশেদ আলম ব্যবসায়িক কৌশল প্রণয়ন, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক উন্নয়ন এবং করপোরেট ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন। তার নেতৃত্বে আরএকে সিরামিকসের কৌশলগত প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে । তিনি প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত দিকনির্দেশনার নেতৃত্ব দেবেন। পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, পরিচালনাগত উৎকর্ষ বৃদ্ধি, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডারসহ অংশীজনের জন্য অধিকতর মূল্য সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘আরএকে সিরামিকস বাংলাদেশে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দক্ষ সহকর্মী এবং মূল্যবান ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত করা, বাজারে নেতৃত্বের অবস্থান আরো সুসংহত করা এবং সব অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টি করা।’

আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ খোরশেদ আলমের সুদূরপ্রসারী কৌশলগত দৃষ্টিভঙ্গি, দক্ষ নেতৃত্ব এবং শিল্প খাতে তার সমৃদ্ধ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটিকে আগামী দিনের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও