ফলে এমএফএস প্রতিষ্ঠানটির মাধ্যমে দেয়া অনুদানের শতভাগ অর্থই নির্ধারিত দাতব্য সংস্থার কাছে পৌঁছাবে।
নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর মাধ্যমে প্রায় ২০০টি দাতব্য সংস্থায় অনুদান দেয়া যাবে। গ্রাহকরা নগদ অ্যাপের ‘ডোনেশন’ অপশন ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই পছন্দের সংস্থায় অর্থ পাঠাতে পারবেন।
নগদের প্রধান সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল-মার্কাজুল ইসলামী, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, কেকে ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, মিশন সেভ বিডি, শক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডশিপ এনজিওসহ আরো অনেক প্রতিষ্ঠান।
এ উদ্যোগ সম্পর্কে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘প্রয়োজনের সময় গ্রাহকরা যাতে সহজেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দেশের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থাগুলোকে নগদের প্লাটফর্মে যুক্ত করা হয়েছে। অনুদানের ক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ রাখা হয়নি, যাতে দাতাদের অর্থের পুরোটা ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যয় করা যায়।’
সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ জরুরি সহায়তা নিশ্চিত করতে দেশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নগদ।