নাশপাতি ফলের আকারের অতি মূল্যবান একটি গোলাপি রঙের হীরকখণ্ড বিক্রি হয়েছে ২ কোটি ৮৮ লাখ ডলারে। সুইজারল্যান্ডের জেনেভার একটি নিলামকেন্দ্রে বিক্রির জন্য তোলা হয় ফরচুন পিংক নামে ১৮ ক্যারটের হীরাটি। বলা হচ্ছে, নাশপাতি আকারের হীরাগুলোর মধ্যে এটির আকারই সবচেয়ে বড়। নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন এশীয় ক্রেতা হীরাটির মালিকানা পেয়েছেন। ১৫ বছর আগে ব্রাজিলের একটি খনি থেকে হীরাটি পাওয়া গিয়েছিল। এপি