আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির সভা

যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার, ব্যাংক ও এজেন্সিগুলোর সমন্বয় জরুরি

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ আয়োজন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাফাত উল্লা খান। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম, এফসিএমএসহ ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং দেশের বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার, ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরো সহজ, স্বচ্ছ ও দক্ষ করে তুলতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, ‘হজযাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম অগ্রাধিকার।’  তিনি বলেন, ‘সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকটি হজ সেবায় প্রযুক্তি, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয় ঘটিয়েছে। হজযাত্রার প্রতিটি ধাপে সর্বোচ্চ সহযোগিতা প্রদান এবং সেবার মান উন্নয়নের মাধ্যমে হজযাত্রীদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও