চট্টগ্রামের গল্প উদযাপনে ‘সিলন আমার শহর’ অনুষ্ঠান আয়োজন

সিলন টির উদ্যোগে আয়োজিত ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইনের প্রথম শহর হিসেবে চট্টগ্রামকে বেছে নেয়া হয়। দেশের বিভিন্ন শহরের ইতিহাস, সংস্কৃতি, খাবার ও মানুষের সঙ্গে শহরের আবেগের সম্পর্ককে সামনে নিয়ে আসাই এ ক্যাম্পেইনের লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য ও জীবনযাপনকে তুলে ধরে ‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বন্দরনগরীর পরিচিত ও অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন গল্প, ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক অনুষঙ্গ তুলে ধরা হয়।

সিলন টির উদ্যোগে আয়োজিত ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইনের প্রথম শহর হিসেবে চট্টগ্রামকে বেছে নেয়া হয়। দেশের বিভিন্ন শহরের ইতিহাস, সংস্কৃতি, খাবার ও মানুষের সঙ্গে শহরের আবেগের সম্পর্ককে সামনে নিয়ে আসাই এ ক্যাম্পেইনের লক্ষ্য বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বিশেষ নকশার সিলন টি প্যাকেজিং বাজারে আনা হয়। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি সপ্তাহে বিজয়ী নির্বাচন করার পাশাপাশি পরবর্তী সময়ে লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মেগা ইভেন্টে পুরস্কৃত করা হয়।

মেগা ইভেন্টে চট্টগ্রামের পুরনো ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের পাশাপাশি বন্দর ও রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গল্প তুলে ধরা হয়। পাশাপাশি শহরের সংস্কৃতি, সংগীত, জীবনযাপন ও খাদ্য সংস্কৃতিও তুলে ধরা হয় বিভিন্ন অভিজ্ঞতামূলক উপস্থাপনার মাধ্যমে।

আরও