নগরীর একটি হোটেলে শনিবার এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রশাসক মো. আবুল বসার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী প্রশাসক আছাদুল মোস্তফা, ড. মোহাম্মদ বজলুল করীম ও রওশন আক্তার। এসআইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় ব্যাংকের এসইভিপি আবু রুশদ ইফতেখারুল হক; প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান; সংশ্লিষ্ট শাখাগুলোর ম্যানেজার, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসার ও উপশাখার ইনচার্জরা অংশগ্রহণ করেন। সভায় শ্রেণীকৃত বিনিয়োগ আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপসহ ক্ষুদ্র, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি, আমদানি-রফতানিসহ অন্যান্য নন-ফান্ডেড ব্যবসা বৃদ্ধি, রেমিট্যান্স ও আমানত সংগ্রহের ওপরে গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়া শ্রেণীকৃত বিনিয়োগ আদায় ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ এবং চলমান মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণের জন্য শাখাগুলোকে নির্দেশনা দেয়া হয়।