শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ পরিপালনের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে শরিয়াহর আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া। এতে কমিটির সদস্য মুফতি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ সচিবালয়ের প্রধান মো. আবুল বাশার সভায় অংশ নেন।

এ সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়।

—বিজ্ঞপ্তি

আরও